জাহান্নামের গভীরতা

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "যদি জাহান্নামের ভেতর একটি পাথার নিক্ষেপ করা হয়, তবে তা জাহান্নামের তল দেশে পৌছাতে সত্তর বৎছর সময় লাগবে। " (তারগীর, ইবনে হিব্বান)

হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন, একবার আমরা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে বসা ছিলাম। হঠাৎ আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাস করলেন, "তোমরা কি জানো এটা কিসের শব্দ?" আমরা বললাম "আল্লাহ ও তাঁর রাসুলই ভাল জানেন।" তিনি বললেন, "এটা একটা পাথর পতিত হওয়ার শব্দ। আল্লাহ একে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। সেটি সত্তর বৎসর চলার পর আজ জাহান্নামের তলদেশে পৌঁছেছে এটি তারই শব্দ।" (মুসলিম)

No comments

Powered by Blogger.